দ্বাদশ নির্বাচনের তফসিল প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে জাসদের মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি-গ্রহনযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন ও ঘোষিত তফসিল প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা।
গতকাল সোমবার(২০নভেম্বর) বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে ওই কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সামুস কিবরিয়া প্রধান, সহ সভাপতি মোখলেছার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টো প্রমুখ। মানববন্ধন শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বাংলাদেশ জাসদের সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































